রুনা লায়লার মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত বুবলী

অভিনেত্রী হিসেবে শবনম বুবলীকে শতভাগই নম্বরের দাবীদার। ব্যক্তিজীবনে একাধিকবার সমালোচিত হলেও ক্যামেরার সামনে তিনি নিখুঁত। চোখ এড়ায়নি উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার। বুবলীকে নিজেই বিষয়টি জানিয়েছেন এ গায়িকা।

জানা গেছে, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে বুবলীও উপস্থিত ছিলেন। সেখানেই বুবলীকে তার সম্পর্কে নিজের মতামত জানান রুনা লায়লা।

বুবলীকে রুনা লায়লা বলেন, ‌‘মোবাইলে প্রায়ই তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো।’

কিংবদন্তি এ গায়িকা অভিনেত্রীকে আরও বলেন, ‘দোয়া করি তুমি আরও ভালো কর, আরও বড় হও।’

রুনার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘তিনি আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’

সবশেষ শবনম বুবলীকে বড় পর্দায় দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। আর সম্প্রতি এই নায়িকা কাজ করেছেন টলিউডে। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *