Home প্রধান খবর রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

0
24

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক বড় চমক দিয়েই চলেছেন। সেই সঙ্গে বাড়ছে অনুরাগীদের উন্মাদনা। দক্ষিণী ছবির দুনিয়া ছাড়িয়ে তাঁর জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডের বুকেও আছড়ে পড়েছে।

এবার জানা গেল রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার। তাকে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এনিডিটিভিকে বলেন, ‘আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি।’

দলের নাম কি রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।’

ঠিক কবে নাগাদ রাজনীতিতে সক্রিয় হবেন থালাপাতি বিজয়? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘২০২৬ সালে তামিল নাড়ু রাজ্য নির্বাচনের আগে আগে রাজনীতিতে পা রাখবেন থালাপাতি বিজয়।’

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here