Home প্রধান খবর এবার নতুন অভিজ্ঞতা নিলেন অভিনেত্রী রুনা খান

এবার নতুন অভিজ্ঞতা নিলেন অভিনেত্রী রুনা খান

0
4

সম্প্রতি শেষ হলো দেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম বড় ইভেন্ট ‘খাদি ফ্যাশন উইক’। ২০ জানুয়ারি অনুষ্ঠিত এই ফ্যাশন উইক আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।

এদিন দেশের প্রথম সারির র‍্যাম্প মডেলদের পাশাপাশি শো-স্টপার হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন রুনা খান।

সংবাদ মাধ্যম অনুযায়ী, ‘খাদি ফ্যাশন উইক’-এর মাধ্যমে জীবনে প্রথমবার র‍্যাম্পে উঠলেন রুনা খান। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

দেশি-বিদেশি ডিজাইনারের পোশাক নিয়ে সেখানে ফ্যাশন কিউ প্রদর্শিত হয়েছে। ফ্যাশন শোটি কোরিওগ্রাফ করেছেন দেশের জনপ্রিয় মডেল ও গ্রুমার আজরা মাহমুদ।

দেশের প্রথম সারির র‌্যাম্প মডেলদের পাশাপাশি শেষ দিনে চমক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও আইকনিক ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ফ্যাশন কিউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here