Home প্রধান খবর বিদেশে সোনার দোকানে কাজ করতেন নায়িকা নিপুণ

বিদেশে সোনার দোকানে কাজ করতেন নায়িকা নিপুণ

0
24

নির্মাতা এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা নিপুণ আক্তারের। এরপর বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রের উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার; তাও একবার নয়, দুবার। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই চিত্রনায়িকা।

স্বামী ও কন্যা তানিশার সঙ্গে ২০০৬ সাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেসেই ছিলেন নিপুণ। এরপর দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। তখন বেশ সংগ্রাম করে জীবন চালাতে হয়েছে তার। বিদেশের মাটিতে ছিল না থাকার জায়গাটুকুও। বিচ্ছেদের পর আমেরিকায় তার বোনের এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিলেন এই অভিনেত্রী।

সংগ্রামী সেসব দিনের কথা স্মরণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণ বলেন, আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফি শপে চাকরি পেয়ে যাই।

তিনি আরও বলেন, আমার তখনকার কাজের সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ‘টিউলিপ’ নামে একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি ‘টিউলিপ এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here