Home দেশের খবর পরনারীর সাথে রাতযাপন, জনতার হাতে আটক পুলিশ সদস্য!

পরনারীর সাথে রাতযাপন, জনতার হাতে আটক পুলিশ সদস্য!

0
82

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে এক সন্তানের জননী সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে লিটন আলী (২২) নামের এক পুলিশ সদস্য আটক করেছে স্থানীয়রা।

 

শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর আমাশু কুকরুলের পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিটনের বাড়ি রংপুরের তারাগঞ্জে। তিনি ঢাকার আশুলিয়া শিল্প থানায় কর্মরত বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, পুলিশ সদস্য লিটন ওই গৃহবধূর পূর্ব পরিচিত। পরিচিতের সুবাদে পরকীয়ায় জড়িয়ে পড়েন লিটন। ঘটনার দিন শুক্রবার রাতে ওই নারীর স্বামী তার একমাত্র মেয়েকে নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাড়িতে শাশুড়ি ও ওই গৃহবধূ ছিলেন। সুযোগ বুঝে রাতের কোনো এক সময় লিটন বাড়িতে ঢুকে রাত যাপন শেষে সকাল ৭টার দিকে বেরিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক দম্পতি দেখে ফেলেন।

 

এ সময় ওই দম্পতি তাকে আটক করে অন্য প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায় হারা ও পরশুরাম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে পরশুরাম থানার এসআই আলতাব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউন্সিলের সহায়তায় অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here