Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

টাঙ্গাইলে যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

0
39

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারিকে মারধরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর আগে রোববার সন্ধ্যায় তাদের ঘাটাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) ও মো. নাজমুল ইসলাম (২৮)।

জানা যায়, টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মো. মোশারফ হোসেন রোববার বেলা ১১ টায় দেওপাড়ার মো. শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারী করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রীজের কাছে পৌছালে মোশারফ হোসেনের পথরোধ করে অভিযুক্তরা। মোশারফের কাছে ১০০ টাকা দাবি করলে অস্বীকৃতি জানায়। পরে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে অভিযুক্তরা। সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেন মোশারফ। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. উজ্জল সিকদার, মো. আলম ও মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মো. মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্তদের আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানবীর আহমেদ জানান, আসামীদের ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়। পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here