নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তন ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীসহ সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করে এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুবন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, সদস্য শফিউল আলম সিজারসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এসএইচ
