Home দেশের খবর ঢাকা বাসাইলে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাসাইলে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

0
64

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস মিয়া।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here