Home আলোচিত কাজে ফিরতে নিজেকে পুরোপুরি ফিট করছি: মাহিয়া মাহি

কাজে ফিরতে নিজেকে পুরোপুরি ফিট করছি: মাহিয়া মাহি

0
76

এক বছরের বেশি সময় ধরে সিনেমা জগত থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের মার্চে ছেলে সন্তানের মা হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই চিত্রনায়িকা। তবে দীর্ঘ বিরতি শেষে শুটিং ফিরছেন মাহি।

আগামী ১০ অক্টোবর থেকে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং করবেন। সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। মাহির সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘যাও পাখি বলো তারে’র পরিচালকও ছিলেন তিনি।

ছবিটিতে অভিনয়ের কথা নিশ্চিত করে মাহি বলেন, ‘অনেক দিন শুটিং করিনি। নিজের মধ্যেও একটি অস্থিরতা কাজ করছে। আমি কাজে ফিরতে চাই। কাজের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করছি, অক্টোবরের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাব। আমার ছেলে ফারিশও একটু একটু করে বড় হচ্ছে। মানিক স্যারের ছবি ছাড়াও আরও একটি ছবিতে কাজের কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। কোনটা আগে শুরু হবে দেখা যাক।’

‘ডার্ক ওয়ার্ল্ড’-এ মাহির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলেন, ‘ছবিতে মাহির কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়ে গেছে। প্রাথমিক চুক্তিও হয়েছে। তবে প্রযোজক দেশের বাইরে আছেন, তিনি ফিরলে আগামী ১১ সেপ্টেম্বর বড় আয়োজন করে চুক্তি অনুষ্ঠান হবে। ১০ অক্টোবর থেকে টানা ২৫ দিন ঢাকা ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিং করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here