কিছু মানুষ আমাদের ভালো থাকতে দেবে না: শরিফুল রাজ

ঢালিউডের গ্লামার গার্ল পরীমণি ও হালের ক্রেজ শরিফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা প্রশ্ন হরহামেশাই হয়। তাদের সংসারে এই আলো তো এই আধার। তাদের মধ্যেকার সম্পর্কও নয় পরিস্কার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমণি দেন ভাঙনের খবর। তবে নতুন খবর হচ্ছে সেসব কাটিয়ে ফের এক হয়েছেন রাজ-পরী। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন এ তথ্য।

এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে রাজ। মাথা ফেটে হাসপাতালে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম আমি। সামান্য চিকিৎসা নিতে হয়েছিল।

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমার যা ঘটেনি, তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক, এসব শুনে-দেখে কষ্ট পাচ্ছি আমি। আমি, পরী, রাজ্য—এই নিয়ে আমার ঘর। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে, যখনই ঠিক করতে যাই, তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয়। আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত। সবকিছুর সমাধান হওয়া দরকার, শেষ হওয়া দরকার।’

রাজের ভাষ্য, ‘আমার কাছে মনে হয়, আমার চারপাশের কিছু মানুষ এই সব বিভ্রান্তি ছড়িয়েছেন, ছড়াচ্ছেন। মনে হচ্ছে, তাঁরা ভালো চান না, তাঁরা আমাদের ভালো থাকতে দেবেন না।’

কারা ভাল থাকতে দেবেন না জানতে চাইলে নাম প্রকাশ করার প্রসঙ্গ এড়িয়ে যান রাজ। তিনি বলেন, ‘তাঁদের কথা আর বলতে চাই না। এসব করে যদি তাঁরা ভালো থাকেন, থাকুক। যখন সময় আসবে, তখন সব বলব। আমি আগে নিজেকে একটু গুছিয়ে নিই, নিজে ঠিকঠাক হয়ে নিই, সব বলব।’

এখন তিনি, পরী, সন্তান রাজ্যসহ বসুন্ধরার বাসাতেই আছেন জানিয়ে বলেন, ‘আমি ও পরী ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন বেশ সুস্থ আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *