Home আলোচিত ওজন কমিয়ে শিগগিরই কাজে ফিরছেন পরীমণি

ওজন কমিয়ে শিগগিরই কাজে ফিরছেন পরীমণি

0
76

বছর দেড়েকের বিরতির পর শিগগিরই সিনেমায় ফিরবেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। এখন সেই প্রস্তুতিই নিচ্ছেন। সন্তান জন্মের পর ওজন বেড়ে গিয়েছিল। এখন ওজন ঝরিয়ে প্রায় আগের অবস্থায় ফিরেছেন তিনি।

জানা গেছে, ওজন কমিয়ে শিগগিরই সিনেমায় ফিরছেন পরীমণি। কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। সেই ঘোষণা আসতে পারে আজ, পরীর সন্তান রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’

মজার ছলে তিনি বলেন, ‘বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। হা হা হা…।’

পরীমনি বলেন, ‘আমার লক্ষ্য এখন আর মাত্র চার কেজি। এখন ৫৬ কেজিতে আছি, টার্গেট ৫২ কেজি। একসময় ওজন ৫২ থেকে ৫৩ কেজির মধ্যেই ছিল। রাজ্যর জন্মের আগে ও পরে ওজন অনেক বেড়ে গিয়েছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here