টাঙ্গাইলে নতুন ২৭ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের শরীরে ডেঙ্গুজ্বর শনাক্ত হয়েছে। রোববার(৩০ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন। ১ জন মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্ত ২৭ জনের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৩ জন, মধুপুর উপজেলায় ৫ জন এবং মির্জাপুর উপজেলায় ১০ জন রয়েছেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *