আমার মা হবার খবরটি সত্য নয়: মাহিরা মাহি

আবারও মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমা চিত্রনায়িকা মাহিয়া মাহি- এমনই একটি খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দেশের কিছুই অনলাইন পোর্টালেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে খবরও প্রকাশ হয়।

এসবের পেছনে রয়েছে অভিনেত্রীর একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস। কী লিখেছিলেন সেই স্ট্যাটাসে? মাহি লেখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল। ’

আর এতেই রহস্য দানা বাধে ভক্তদের মাঝে। অনেকেই ধরে নেন মাহি আবারও মা হতে চলেছেন। যা অনলাইন সংবাদ মাধ্যমেও উঠে আসে। কিন্তু আসলেই কি তাই?

এ বিষয়ে মাহি ভাষ্য, এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ সেই সংসারে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মা হওয়ার ঘোষণা দেন। সেই সময় এই অভিনেত্রী বলেছিলেন, তিনি আশা করছেন তার মেয়ে হবে। তবে তার কোলজুড়ে আসে পুত্র সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *