শাকিব-অপুর একান্ত সময়ের ভিডিওটি করলো কে?

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেছেন তারা। এ খবর পুরোনো। নতুন খবর হলো যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-অপু। অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ফের এক হতে চলেছেন শাকিব-অপু। এতে যারা কান দেননি তারাও এ খবর শুনে নড়েচড়ে বসেছেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব-অপুকে। এ সময় সঙ্গে ছিল তাদের সন্তান জয়। শাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার পাশেই বসে ছিলেন প্রাক্তন স্ত্রী অপু। জয় ছিল পেছনের সিটে।

জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছান অপু। সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। ঘোরার সময় যে গাড়িতে তারা ছিলেন শাকিব নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন। তবে তাদের এই ভিডিওটি কে করেছে এমন তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব। অন্যদিকে অপু যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চেপে বসেন গতকাল বুধবার। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *