Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কালিয়াকৈরে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

0
148

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ফুফুর বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাপাইর ব্রিজের নিচে তুরাগ নদীতে চাচা নজরুল ইসলাম, নাদিম, তাওসিফ, জান্নাতুল, সিয়াম গোসল করতে নদীতে নামে। গোসলের এক পর্যায়ে সিয়াম পানিতে ডুবে নিখোঁজ হয়।

এলাকাবাসী খোঁজাখুঁজির পর না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গী থেকে ডুবুরী দল এসে নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ সিয়ামের উদ্ধার কাজ চলমান। এখনো ওই স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী সাভার ব্যাংক কলোনি এলাকার শাহ আলমের ছেলে সিয়াম হোসেন (১৬)।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস জানান, এখনো ওই স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। ওই স্কুল ছাত্রের উদ্ধারের জন্য কাজ চলছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here