ফুলবাড়ীর সড়কে সাত যানের সংঘর্ষ; নিহত ১

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে পরপর সাতটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার ভোর থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বৃষ্টির কারণে প্রথমে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পণ্যবাহী মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর একের পর এক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। একে একে মোট সাতটি যানবাহন একই স্থানে দুর্ঘটনার শিকার হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *