Home দেশের খবর শেরপুরে বর্ষাবরণ অনুষ্ঠিত

শেরপুরে বর্ষাবরণ অনুষ্ঠিত

0
116

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পহেলা আষাঢ়ে বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে বরণ করতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) শহরের সেঁজুতি বিদ্যানিকেতনে প্রাণের মাঝে শান্তির পরশ আনা বাংলার এই ঋতু উপলক্ষে নানা আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে সেঁজুতি অঙ্গন থেকে বর্ষাবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজ সজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে। পরে শোভাযাত্রা শেষে সেঁজুতি অঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন, আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতে বর্ষা ঋতু আবহমানকালই নব জাগরণ ঘটায়। আমরা সিক্ত হই বর্ষা ঋতুর বহতায়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here