কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ইসতিয়াক কবিরকে সভাপতি ও আশিক দেওয়ানকে সাধারন সম্পাদক করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত বাংলাদেশ ছাত্রলীগের কালিয়াকৈর উপজেলা শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে শনিবার গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা ছাত্র লীগের কমিটি অনুমোদন দেন। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাইমুর হাসান নাবিল, লাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত হাসান, সুরুজ আহমেদ, হিমেল হোসেন, মেহেরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জয় ও ফাহিম উদ্দিন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *