আমার বড়লোক বয়ফ্রেন্ড নেই যে, বিদ্যুৎ বিল দিয়ে যাবে: শ্রীলেখা

তাপদাহে নাজেহাল মানুষ। তার মধ্যে রয়েছে অধিক মাত্রায় লোডশেডিং, বেড়েছে বিদ্যুৎ বিল। ঢাকার মতো কলকাতাতেও প্রচন্ড গরম। এ পরিস্থিতিতে অন্য সবার মতো টলিউড অভিনেত্রী শ্রীলেখারও ভরসা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।

কিন্তু চলতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে বিস্মিত হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন— ‘এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।’

একটি ভবনের ১১ তলায় শ্রীলেখার ফ্ল্যাট। তাতে চারটি ঘর রয়েছে। আর চার ঘরেই রয়েছে এসি। আর এসব শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সবসময়ই চলে। চারটি এসি চললেও এতটা বিল আসার কথা নয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন— ‘মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে। কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার রুপি বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও পাঁচ-ছয় হাজার রুপি বিল। এই বিলটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে। আমি খুব শিগগির কোম্পানিতে অভিযোগ জানাব।’

শ্রীলেখার অভিযোগের পোস্টে আরও অনেকেই সুর মিলিয়েছেন। তাদেরও সমান অভিযোগ, বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি এসেছে।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন একটি ছবির কাজ সেরেছেন শ্রীলেখা। নাম ‘পারিয়া’। পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায়। এছাড়া নিজের নির্মাণেও ছবি তৈরির কাজে সময় দিচ্ছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *