সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
জানা গেছে, গত শনিবার (৩ জুন) মাহিকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে গাড়িটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, অ্যাক্সিডেন্ট। আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। গাড়ি ভসকাইসে খালি।’
স্ট্যাটাসটি দেখে অনেক ভক্তই প্রথমে মনে করেছিলেন তিনি আহত হয়েছেন। কিন্তু না তিনি দুর্ঘটনার কবলে পড়লেও সুস্থ আছেন।
ঢাকাই সিনেমার সফল নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।
