Home দেশের খবর পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে বাংলাদেশী নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে বাংলাদেশী নিহত

0
112

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় গরু পারাপার করার সময় বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোরে ওই উপজেলার জগতবের ইউনিয়নের কালীরহাট সীমান্তের ৮৫৭ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী জগতবের ইউনিয়নের মেসের ডাঙ্গা গ্রামের শাহা জামালের ছেলে।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপার করার চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৬৯ মেখলিগঞ্জের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহত ইউসুফরে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।

বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিষয়টি শোনার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here