Home দেশের খবর ঢাকা রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

0
242

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানার মালভর্তি কাভার্ড ভ্যান চাপায় তানভির (৩০) নামের ওই কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাস স্টেশন সংলগ্ন আরএসপিএল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত তানভির সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী মুন্নি বলেন, রূপসী মৈকুলী এলাকায় ভাড়া বাড়িতে থেকে আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানায় আমার স্বামী ও আমি দুই বছর যাবৎ কাজ করে আসছি। বুধবার দুপুরে কারখানায় কাজ করাকালীন সময়ে ঢাকা মেট্রো-ট (১১-৪৮৪৮) একটি কাভার্ডভ্যান আমার স্বামী তানভিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। কারখানার গেইটে সবসময় দুইজন সিকিউরিটি গার্ড থাকেন কিন্তু আজকে তারা একজনও ছিলনা। না থাকার কারণে আমার স্বামীর প্রাণ দিতে হলো। আমি এর বিচার চাই।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ মিরাজ বলেন, খবর পেয়ে রূপসী এলাকার আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানায় কাভার্ডভ্যান চাপায় তানভির নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here