ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজ ফের আলোচনা জায়গা করে নিলেন। মধ্যরাতে রাজের আইডি থেকে তিশা-সুনেরাহর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
সোমবার দিবাগত রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে।
ভিডিওতে অভিনেত্রী সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজ ও তিশা এখনও ঘটনাটি নিয়ে টুঁ শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরাহ।
রাত ৩টা ১০ মিনিটে সুনেরাহ ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে ঘটনাটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত জানিয়ে সুনেরাহ লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে আমাদের প্রায় যোগাযোগই ছিল না। সেদিন একটা ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হলো। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরোনো বন্ধুর সাথে একটা ছবি তোলা কী এমন অপরাধের বিষয়! তাঁর স্ত্রী (পরীমণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায় হয়ে গেল।’
ফাঁস হওয়া ভিডিওগুলো নিয়ে সুনেরাহ লিখেছেন, ‘যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘‘ন ডরাই’’ সিনেমার সময়ের। তখন এভাবেই আমরা মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ আমাদেরকে (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে এভাবে গালি দিতে হয়েছে। তাকে (রাজকে) একটি ছবি আমি তখন পাঠিয়েছিলাম, তাকে এটা জানানোর জন্য যে আমি শুটিংয়ে মার খেয়েছি (যেখানে লিয়াকত আমাকে মারে, ন ডরাই সিনেমাটা যাঁরা দেখেছেন, তাঁরা জানবেন), মার খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারবো না এটা জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিলাম। তবে শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম। ’
পোস্টের শেষে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে আকারে ইঙ্গিতে পরীমণিকে দায়ি করেছেন সুনেরাহ। লিখেছেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রাজের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’
