৮২ টাকা কেজিতে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা দিয়ে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে সরকার। এই চিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল‍্যে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১৬ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চিনি কেনার এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ৮২ টাকা ৯৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *