কালিয়াকৈরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈলভিটি এলাকায় পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈল ভিটি এলাকায় পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু হয়। নিহত ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব বাইদগ্রাম এলাকার করম আলীর ছেলে আনিস হোসেন (১০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা চাতৈলভিটি এলাকায় শনিবার দুপুরে ৫ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে আনিস হোসেনের বন্ধুদের বলে আমার শরীর ভালোভাবে পরিষ্কার হয়নি, আমি পরিষ্কার করে আসিতেছি। অনেক সময় পেরিয়ে গেলেও আনিস না আসায় বন্ধুরা আবার পুকুরে এসে আনিসকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা দেখে আনিছ পুকুরে পানিতে ভেসে উঠেছে। এ সময় তার বন্ধুরা কান্নাকাটি করলে এলাকাবাসী পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) রাফসান মোল্লা জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *