নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রণয়ের সম্পর্কের কথা শোবিজ ইন্ডাষ্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যায় তারা নাকি আরও তিন বছর আগেই বিয়ে করেছেন।
আজ ১১ মে আদনান আল রাজীবের জন্মদিন। ১৯৮৭ সালের আজকের
ই দিনে জন্মগ্রহণ করেছেন তিনি। সে উপলক্ষে এই নির্মাতাকে শুভেচ্ছে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বুধবার (১০ মে) দিবাগত রাত ১২টায় নির্মাতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী।
নির্মাতা আদনান আল রাজীবের একটি ছবি দিয়ে ক্যাপশনে মেহজাবীন লিখেন, ‘শুনেছি আকাশের সীমা রয়েছে। সেই আকাশ হোক তোমার দৃষ্টিকোণ। শুভ জন্মদিন।’
অভিনেত্রীর এমন পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে এই নির্মাতাকে শুভেচ্ছা জানানোসহ নানা বার্তা দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
সেখানে মন্তব্য করেছেন খোদ আদনান আল রাজীব। তিনি লিখেন, তুমি আমার আকাশ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাকে এভাবেই অনুপ্রাণিত করো যেভাবে আগেও করেছ।
প্রসঙ্গত, মেহজাবীন ও রাজিবের প্রেম এবং বিয়ে নিয়ে অনেক গুজব রয়েছে। অবশ্য ব্যক্তিগত বিষয় হওয়ায় এ নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি।
