Home বিনোদন নায়ক ফারুককে নিয়ে সুখবর দিলেন ডিপজল

নায়ক ফারুককে নিয়ে সুখবর দিলেন ডিপজল

0
357

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়ক ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত ডিপজলের সঙ্গে নন্দিত এই নায়কের মামা-ভাগ্নে সর্ম্পক। সিঙ্গাপুর গিয়েও নায়ক ফারুকের খোঁজ নিয়েছিলেন ডিপজল।

এছাড়া মাঝে মাধ্যে ফোনে খোঁজ নেন বলে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান ডিপজল।

তিনি বলেন, ‘ফারুক মামার সঙ্গে আমার দীর্ঘদিনের সর্ম্পক। ফারুক মামাকে অনেক সম্মান করি। প্রচন্ড ভালোবাসার চোখে দেখি। ফারুক মামাও আমাকে যথেষ্ট ভালোবাসেন। ভাইগ্না ভাইগ্না বলেন। আমাকে কত ভালো জানে তা বলে বুঝাতে পারবো না। আমি জানি ফারুক মামা আমাকে কতটা ভালোবাসেন। পারভেজ ভাই-ও আমাকে ভালোবাসেন। উজ্জ্বল ভাই আমাকে দেখলে খুব আদর করেন। সিনিয়র যারা আছেন তাদের ভালো থাকা, সুস্থ থাকাটা আমি সবসময় প্রত্যাশা করি। ফারুক মামা এই মুহূর্তে সিঙ্গাপুরে আছেন। ইনশাল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন। সবার দোয়ায় এখন উনি অনেকটাই সুস্থ।’

দুই-তিন মাসের মধ্যে নায়ক ফারুক ঢাকায় ফিরবেন বলেও জানান ডিপজল। তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। দুই-তিন মাসের মধ্যে ঢাকায় আসবেন। আমাদের সিনিয়র শিল্পী নেই বললেই চলে। যারা আছেন সবার জন্য আমার দোয়া, তারা যেন সুস্থ ও ভালো থাকেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here