Home দেশের খবর সাঁথিয়ায় সাত জুয়ারিকে গ্রেফতার

সাঁথিয়ায় সাত জুয়ারিকে গ্রেফতার

0
104

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সাত জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নন্দনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তাইজাল মুন্সির ছেলে আবীর মুন্সী (২৬), হাটবাড়িয়া বোয়াইলমারী গ্রামের জব্বার খাঁর ছেলে রাসেল রানা (১৯), তাইজুল ইসলামের ছেলে শিহাব প্রামানিক (১৬), ইমান শিকদারের ছেলে হোসাইন শিকদার (২২), প্রদীপ মালাকারের ছেলে সঞ্জয় মালাকার (২২), রব্বান আলীর ছেলে রিয়াদ হাসান (১৯) এবং সানু খাঁর ছেলে শামীম হাসান (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪মে) সন্ধ্যায় সাঁথিয়া থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার হাটবাড়িয়া বোয়াইলমারী উচ বিদ্যালয়ের পেছনে মাঠ থেকে তাদের জুয়া খেলার সময় গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৫ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার (৫ মে) তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here