সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার নগরবাড়ি-পাবনা মহাসড়কের কাশিনাথপুর সাটিয়াকোলা নামকস্থানে ঢাকাগামী সরকার কোচের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।

নিহতরা হলো সাঁথিয়া উপজলার সামান্যপাড়া গ্রামের নছিমনের ড্রাইভার তাজু মৃধার ছেলে জুয়েল মৃধা (২৪) ও একই গ্রামের সোবহান খানের ছেলে সুরুজ খান (২০)।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরবাড়ি- পাবনা মহাসড়কের সাটিয়াকোলা নামকস্থানে ঢাকাগামী সরকার ট্রাভেলসের সাথে নগরবাড়িগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমনটি উল্টে গেলে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নছিমনটি সাঁথিয়ার সামান্যপাড়া গ্রামে অবস্থিত এমএসবি ইটভাটার ইট পরিবহন কাজে নিয়োজিত ছিল।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসহাক মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। ঢাকা কোচ ও নছিমনটিকে জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *