Home দেশের খবর ঢাকা গোপালপুরে শ্রমিক সংগঠনদের চাউল ও নগদ অর্থ বিতরণ করেন এমপি মনির

গোপালপুরে শ্রমিক সংগঠনদের চাউল ও নগদ অর্থ বিতরণ করেন এমপি মনির

0
125

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শ্রমিকসংগঠনে পহেলা মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় এমপি ছোট মনির নিজ তহবিল থেকে নগদ অর্থ ও চাউল এবং শ্রমিকদের জন্য গেঞ্জি বিতরণ করেন।

রবিবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালপুর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার ৪০টি শ্রমিক সংগঠনের মধ্যে এসব বিতরণ করা হয়।

বিতরণ কালে শ্রমিকদের হাতে তুলে দেন গোপালপুর ও ভূঞাপুরের এমপি ছোট মনি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, নগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যা আসাদুজ্জামান সোহেল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মইনুদ্দিন বাবু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর হীরা সেক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দগণ।

এআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here