Home দেশের খবর ঢাকা নাগরপুরে চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুরে চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
221

আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মরহুম শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে পানান বাজার ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে দি রয়েল ক্লাবের আয়োজনে পানান বাজার সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে চূড়ান্তফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কুদরত আলী

জানা যায়, বাড়িগ্রাম সমাজ সংস্কার সংঘ ও গোপালপুর একাদশ এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোপালপুর একাদশ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করায় একটি বিশাল ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. জজ কামাল, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল হক কিরন, আতিকুর রহমান নিল্টু, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল-মামুনসহ বিপুল সংখ্যক দর্শকবৃন্দ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here