মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিক্ষার্থী ও এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার কুড়াতলি, কুইচতারা ও পোষ্টকামুরী পৃথক গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলি গ্রামের আব্দুল কাদের পলান (৬০) বাড়ির পাশের গাব গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
একই রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের সৌদি প্রবাসী আব্দুস ছালাম মিয়ার দশম শ্রেণিতে পড়–য়া মেয়ে সায়মা আক্তার শিমু (১৫) ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বুধবার সকালে পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের আমিনুল হোসেন লিটনের কলেজ পড়–য়া ছেলে ফয়সাল আহমেদ জয় (১৭) তার কক্ষের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, তিনটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসএইচ
