মির্জাপুরে হামলায় অন্ধত্ব বিএনপি নেতা শাহজাহানকে তারেক জিয়ার ঈদ উপহার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশি হামলায় আঘাতপ্রাপ্ত বিএনপি নেতা দেওয়ান শাহজাহান আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে শাহজাহান আলীর বাড়িতে এই শুভেচ্ছাপত্র ও উপহার নিয়ে যান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুভেচ্ছা ও উপহার তুলে দেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এসময় মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদস্য মজিবর রহমান, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজালুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশি হামলায় লতিফপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি শাহজাহান আলীসহ প্রায় ৭০ থেকে ৭৫ জন নেতাকর্মী আহত হয়। এরপর ওই হামলার আঘাতে শাহজাহান আলী পরবর্তীতে তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়। সারাদেশে বিভিন্নসময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে শাহজাহান আলীর নাম পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য যে, লতিফপুর ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান আলীর ছেলে ডি.এম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া অমর জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *