ঈদে দুই সন্তানকেই সমান গুরুত্ব দেব: বুবলী

সিনেমার প্রতি আমাদের ভালোবাসা এতটাই যে নিজ সন্তানের সঙ্গে তুলনা করি। আমরা নিজ সন্তানকে যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবেই সিনেমাকে ভালোবেসে কাজ করি। তাই বলব, ঈদে আমার দুটি সন্তান। একটি ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং অন্যটি ‘লোকাল’। দুই সন্তানকেই সমান গুরুত্ব দেব আমি।

ঈদে মুক্তি পেতে যাওয়া এই দুটি সিনেমার মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন প্রশ্ন করলে এভাবেই অকপটে জবাব দেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অভিনেত্রী বুবলী।

চিত্রনায়িকা বুবলী বলেন, ২০১৬ সালের ঈদে আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। এরই মধ্যে কতগুলো বছর গেটে গেল। আমি অনেক ভাগ্যবান যে, আমাদের দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে এত বছর পরও আমার সিনেমা মুক্তি পাচ্ছে। সেই সঙ্গে সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ সিনেমাকে গ্রহণ করে নিচ্ছেন সবাই। উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে অনেক ভালোলাগে।

নির্মাতা সাইফ সিনেমাটি অনেক যত্ন সহকারে বানিয়েছেন। ট্রেইলার মুক্তির পর সেটা স্পষ্ট। কেননা, ট্রেইলার দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এই সিনেমায় অভিনেত্রী বুবলীকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন পরিচালক। তাকে ‘র’ ভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান বুবলী।

তার ভাষ্যমতে, রোদে পোড়া একটা ব্যাপার ছিল এই সিনেমায়। রাজশাহী-পুরান ঢাকাসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘লোকাল’ এর। এ এক ভিন্ন অভিজ্ঞতা। আমি চাই সব দর্শক সিনেমাটি যেন হলে গিয়ে দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *