Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত

0
199

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খার মোড়ে বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়ার স্বর্গীয় গোপাল দাসের স্ত্রী বাসন্তী রাণী দাস(৬০), স্বর্গীয় অনাথ দাসের স্ত্রী আরতী রাণী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রাণী (৪৫) ও তাদের মেয়ে
শিল্পী রাণী (৩০)। শান্তি রাণী ও শিল্পী রাণী সম্পর্কে মা-মেয়ে।

স্বজনরা জানায়, হতাহতরা বুধবার ভোরে বাড়ি থেকে কালিহাতীর এক নেতার বাড়ি থেকে অনুদান আনতে যাচ্ছিলেন। ঈদ যাত্রায় মহাসড়কে গাড়ি বেড়ে যাওয়ায় তারা রেল লাইন ধরে হাটছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি কামাক্ষার মোড়ে পৌঁছলে ওই নারীরা ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই বাসন্ত রাণী, আরতী রাণী দাস, মা শান্তি রাণী ও তার মেয়ে শিল্পী রাণী নিহত হয়। এ ঘটনায় আহত আরও এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, বুধবার ভোরে পাঁচজন নারী রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here