ঢাকায় কবে বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে কোনো বৃষ্টির দেখা নেই। ফলে গরমে সবার হাঁসফাঁস অবস্থা। সবাই এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে। তবে অপেক্ষার শেষ কবে নাগাদ হতে পারে তা জানাল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। তবে সেটি সামান্য। মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

দেশে ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। তবে গতকাল সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি হতে আরও অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *