বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুভ নববর্ষ’। নানা ধরনের বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

তিনি বলেছেন, ‘এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *