পিকআপ ভ্যানে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১৮৭ বোতল ফেনসিডিলসহ জামিল প্রধান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক কারবারি জামিলসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়। আটককৃত মাদক কারবারি গাইবান্ধার সাদুল্লাপুর থানা এলাকার আব্দুর রশিদ প্রধানের ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, পিকআপ ভ্যানে প্লাস্টিকের পোড়া মালের বস্তায় বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এ সময় তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করা হয়। পরে টোল প্লাজায় প্লাস্টিক পোড়া কিছু মালের বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে। পরে পিকআপ ভ্যানটি তল্লাশী করে একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য প্রায় ১ লাখ টাকা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *