Home দেশের খবর ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা

0
347

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (১০ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১২ টায় উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুনর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির সুবেদার আব্দুল ওয়ারেছ, থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর হোসেন, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।

এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here