Home দেশের খবর ঢাকা মির্জাপুরে সাংবাদিকদের নিয়ে ইউএনও’র ইফতার ও দোয়া মাহফিল

মির্জাপুরে সাংবাদিকদের নিয়ে ইউএনও’র ইফতার ও দোয়া মাহফিল

0
115

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের উদ্যোগে তিন সাংবাদিক সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ইউএনও’র বাসভবনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি সামছুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক সোহেল মহসীন শিপন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এছাড়া ইউএনও হাফিজুর রহমানের পিতা-মাতা, সন্তানদ্বয়, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক এবিএম আলী হাসান, জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here