Home ফিচার চাকরিজীবীদের জন্য সুখবর, ঈদের ছুটি একদিন বাড়ালো সরকার

চাকরিজীবীদের জন্য সুখবর, ঈদের ছুটি একদিন বাড়ালো সরকার

0
583

আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়লো। এটি সরকারের ঈদ উপহার।

সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

তিনি বলেন, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়। এজন্য নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে ছুটি শুরু হবে। সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, নিয়ম হলো ঈদের পরের দিনও ছুটি থাকে। এবার ছুটি শুরু হবে বুধবার (২০ এপ্রিল) শবে কদরের পর দিন থেকে।

রমজানে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা যে অফিস চলছে তা ঈদের পর যথারীতি ৯-৪টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here