অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা হতে মৌলভীবাজার সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও শহরে মাস্ক না পরায় দায়ে প্রায় তিন ঘন্টাব্যাপী পৃথক পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ২৫ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ১০ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের দুইটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই অভিযানের পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অবশ্যই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’





