Home দেশের খবর সহপাঠীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

সহপাঠীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

0
135

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেনসপন্ডেন্ট, রংপুর: স্থানীয় বখাটে কর্তৃক রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সজিব নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সোমবার (০৩ এপ্রিল) রাতে রংপুর প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলে এ বিক্ষোভ। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এসে অভিযুক্ত রিহানকে অনতিবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা।

পলিটেকনিকের সামনে সজিব রায়হান নামে এক শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় বখাটে রিহান। আহত সজিব রংপুর ইনস্টিটিউটের ইলেকট্রমেডিকেল বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।

পরে ইনস্টিটিউটের ভিতরে মেসে থাকা শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। এসময় স্থানীয়দের তাড়া খেয়ে রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন রংপুর নগরীর প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে নগরবাসী।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here