Home প্রধান খবর অপরিচিত নম্বর থেকে কল করে আমাকে বিরক্ত করে: ডলি জহুর

অপরিচিত নম্বর থেকে কল করে আমাকে বিরক্ত করে: ডলি জহুর

0
159

দীর্ঘ সাড়ে চার দশকের অভিনয় ক্যারিয়ারে সবার মন জয় করে নিয়েছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। এখনও এই অভিনেত্রীকে দেখলে ভক্ত-দর্শকরা ছুটে আসে। কখনো ক্যামেরাবন্দী আবার কখনো প্রিয় তারকার অটোগ্রাফের জন্য মরিয়া হয়ে ওঠেন তারা।

কিন্তু মাঝে মধ্যে এগুলোই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তারকা শিল্পীদের জীবনে। আর এমন কিছু অভিজ্ঞতার কথা শোনালেন ডলি জহুর নিজেই।

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুণী এই অভিনেত্রী তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেন।

কথার এক পর্যায়ে তিনি বলেন, ‘মাঝে মধ্যে শুটিং সেটে কিংবা অনুষ্ঠানে অনেক ভক্তরাই আমাদের সঙ্গে ছবি তুলে চান। কখনো খুব পাশে দাঁড়িয়ে আবার কখনো কাঁধে হাত দিয়ে ছবি তোলে। কিন্তু এসব ছবি যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তখন…।’

এসময় ডলি জহুর শুটিংয়ে ভক্তদের ছবি তোলার বেশ কিছু ঘটনা তুলে ধরেন। সঙ্গে এও যোগ করেন, গেল ১৫-২০ দিনের বেশি সময় ধরে তাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে বিরক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, টিভি নাটকের অভিনয়শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। শিল্পীদের যেকোনো আইনি সহায়তা দেওয়ার জন্য গঠন করা হয়েছে ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম। গত শনিবার সন্ধ্যায় শিল্পী সংঘের কার্যালয়ে ইফতার আয়োজন শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ টিমে রয়েছেন তিনজন আইনজীবী। তাঁরা হলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এ ছাড়া পরামর্শক হিসেবে আছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর। সংবাদ সম্মেলনে এমনটাই জানান শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here