মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রমজান উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে অসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪এপ্রিল) কালিয়াকৈর থানা চত্বরে পুলিশের উদ্যোগে রমজান উপলক্ষে অসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি চিনি, ২ কেজি আলু, নগদ টাকা ও কাপড় বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, জেলার (কালিয়াকৈর সার্কেল) সিনিয়র এএসপি আজমির হোসেন, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খাঁন, কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাশার, কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) জুবায়ের হোসেন, কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার আজিম হোসেন খানসহ থানার বিভিন্ন কর্মকর্তারা।
এসএইচ
