হাতীবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, প্যাকেটে মূল্য না লেখার অভিযোগে বিপ্লব লাচ্ছা সেমাই ফ্যাক্টরি এবং আল মদিনা বেকারী এন্ড কনফেকশনারিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন।

রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষায় বাজার মনিটরিং শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। তারি ধারাবাহিকতায় ওই উপজেলার টংভাংগা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় বাজার মনিটরিং এর পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির কারণে মেসার্স বিপ্লব লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা ও একই কারণে ষ্টেশনরোডে অবস্থিত আলমদিনা বেকারী এন্ড কনফেকশনারির ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

রমজান মাসে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার লোকমান হোসেন। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *