নাগরপুরে ইমাম ও খতিবদের ঈদ উপহার প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রোববার (৩এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এ আয়োজন করেন।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর তহবিল থেকে ৭০৭ জন মসজিদের ইমামদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে ঈদ উপহার ও একটি ছাতা দেওয়া হয়।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন খান প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *