Home আলোচিত আমি খুবই সাধারণ একজন মানুষ: আফরান নিশো

আমি খুবই সাধারণ একজন মানুষ: আফরান নিশো

0
178

নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিংয়ের জন্য ক’দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন ছোট পর্দার বড় অভিনেতা আফরান নিশো।

তবে শনিবার (১ এপ্রিল) বিকালে শুটিং ইউনিট পেরিয়ে চমকে দিলেন এই অভিনেতা। অংশ নিলেন চট্টগ্রামের একটি ইফতার আয়োজনে। যেখানে দেখা গেলো অভিনেতা নিজেই আগতদের ইফতার বিতরণে ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, সেখানে দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়েছে। শুটিং সেট থেকে শনিবার (১ এপ্রিল) বিকালে সে আয়োজনে হাজির হন নিশো।

খাবার বেড়ে দেওয়ার ফাঁকে নিজের অনুভূতিও জানালেন অভিনেতা। বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ একজন। নিজেকে অসাধারণ মানুষ মনে করি না। আমরা কখনোই চাই না বৈষম্য বাড়াতে। আমাদের ধর্ম বলুন কিংবা সামাজিকভাবেও বলা হয় যে, সবাই মিলেমিশে থাকি। সুতরাং এত বিভাজন আমি নিজেও পছন্দ করি না।’

মানুষের পাতে খাবার তুলে দেওয়ার এ কাজে প্রশান্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন নিশো। তার ভাষ্য, ‘আজকে অনেক সাধারণ মানুষের মাঝে এসে ভালো লাগছে। এই উদ্যোগটা আসলেই ভালো। আর বিদ্যানন্দ এমন একটা প্রতিষ্ঠান, যেখানে আসতে কোনও আবেদন করতে হয় না। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সব কিছু হয়ে যাচ্ছে। এটা চমৎকার উদ্যোগ। আর অনেক দিন পর আমি অনেকগুলো প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দর অভিজ্ঞতা। দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here