Home জাতীয় প্রতিশোধ নিতে ফের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: কাদের

প্রতিশোধ নিতে ফের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: কাদের

0
77

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার জ্বলাও-পোড়াও রাজনীতিতে ফিরে গেছে। যার উদাহারণ আমরা দেখলাম সম্প্রতি রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনায়। অপরাজনীতির জন্য জণগণ বিএনপির আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন স’ন্ত্রা’সের পথ বেছে নিয়েছে।’

 

রবিবার (২২ নভেম্বর) কক্সবাজামন নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

 

হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব দলের রয়েছে। কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনও অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার।’

 

বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মুখচ্ছবি কখনও মুখোশ দিয়ে ঢাকা যায় না। কথামালার চতুরতা দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না। বিএনপি যেকোনও নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের ও নির্বাচন কমিশনের ওপর। আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারতো।’

 

সেতুমন্ত্রী জানান, ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বদলে দিয়েছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট। মেরিন ড্রাইভকে ঘিরে সম্প্রসারণের উদ্যোগও ইতোমধ্যেই নেওয়া হয়েছে। রামু, ফতেখারকুল, মরিচ্যা জাতীয় মহাসড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংকরোড় হতে লাবণী পয়েন্ট পর্যন্ত চার লেনের মহাসড়কের কাজ শিগগিরই শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here