বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ হারানোর পর এবার সদস্য পদও স্থগিত হচ্ছে চিত্রনায়ক জায়েদ খানের। চেয়ার হারানোর পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি সদস্য পদটাও বুঝি হারাচ্ছেন। দেরিতে হলেও সে ধারণাই সত্যি হতে চলেছে।
আগামী রবিবার সমিতি শিল্পী সমিতির বর্তমান কমিটির মিটিং থেকেই আসবে জায়েদ খানের সদস্যপদ স্থগিত সিদ্ধান্ত।
২০২১-২০২৩ মেয়াদী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আর রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে কার্যনিবাহী কমিটির পরপর ৩ মিটিংয়ে অংশ গ্রহণ করেননি এমনকি সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি বলে তাদের তাদের সদস্য পদ স্থগিত করে শিল্পী সমিতি।
জায়েদ খান বলেন, ‘এই কমিটি দায়িত্ব নেওয়ার পর যাইচ্ছে তাই করে যাচ্ছে। আমি যখন মুম্বাই গিয়েছিলাম ঠিক তখনই আমাকে চিঠি পাঠানো হয়েছে। যাতে আমি উত্তর না দিতে পারি। সেই ইস্যু তুলে আমার বিরুদ্ধে নানা অপকর্ম চালানো হচ্ছে। এর আগে রুবেল ভাই ও সুচরিতা আপার কার্যনির্বাহী পদ বাতিল করা। এবার আমার পেছনে লেগেছে।’
সদস্য পদ বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘জোর করে সাধারণ সম্পদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সদস্যপদ বাতিলের পায়তারা করছে।’
এ বিষয়ে শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, এমন কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। তবে আগামী রবিবার সমিতির সভা ডাকা হয়েছে। সেই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানানো হবে।
